রোগী ছাড়া ব্যবস্থাপত্র না দেওয়ায় চিকিৎসক লাঞ্ছিত, আসামি আটক
মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ নারী চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আসামি আব্দুর রহিমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. আশরাফুন নাহার লীনাসহ চিকিৎসক লাঞ্ছিত ঘটনায় স্থানীয় আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহিমকে কিছু সময় আগে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ জুলাই আলমডাঙ্গার যাদবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহিম (২৭) বাবার অসুস্থার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সে সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. আশরাফুন নাহার লীনা। আব্দুর বহিম ডিউটি অফিসার আশরাফুন নাহার লীনার নিকট গিয়ে তার বাবার অসুস্থতার বিবরণ দিয়ে ব্যবস্থাপত্র দিতে বলেন। সেসময় ডা. আশরাফুন নাহার লীনা রোগী কোথায় জিজ্ঞেস করেন। উত্তরে আব্দুর রহমান জানান, তিনি অসুস্থ থাকায় হাসপাতালে আনা হয়নি। প্রত্যুত্তরে রোগী না দেখে ব্যবস্থাপত্র দিতে পারবেন না ডা. আশরাফুন নাহার লীনা একথা বললে তার সাথে তর্কবিতর্ক শুরু হয়। সে সময় আবাসিক মেডিকেল অফিসার মোর্তজা আরেফিন ছুটে গেলে তাকে লাঞ্ছিত করেন। ডিউটি অফিসারসহ দুজন নারী চিকিৎসকের সঙ্গেও হাতাহাতিতে লিপ্ত হন।
প্রত্যক্ষদর্শিরা আরো জানান, এক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের সহযোগীতায় আব্দুর রহমানকে আটকে রাখা হয়।
এদিকে, এ ঘটনা জানতে পেরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ও সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর ঘটনাস্থলে ছুটে যান। তবে সুযোগ বুঝে অভিযুক্ত আব্দুর রহিম আগেই পালিয়ে যেতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে আবাসিক মেডিকেল অফিসার মোর্তজা আরেফিন জানান, তিনি সেসময় ইমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করছিলেন। গালিগালাজ শুনে ছুটে গিয়ে দেখেন, আব্দুর রহিম নামের যুবক ডা. আশরাফুন নাহার লীনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন আর চিৎকার করে বিশ্রি ভাষায় গালিগালাজ করছেন। তিনি ছুটে গিয়ে বাঁধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করে। এক পর্যায়ে যুবকটিকে আটকে রাখলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বলেন, শুধুমাত্র রোগী না দেখে ব্যবস্থাপত্র দিতে অস্বীকার করাতে একজন মানুষ কতটা বিশ্রি আচরণ করতে পারে তা না দেখলে বোঝা দুষ্কর।
এ ঘটনায় ডা. আশরাফুন নাহার লীনা বাদী হয়ে রাতে আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেন।
-
২৬ অগাস্ট, ২০২৪
-
১১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২২
-
১৯ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
২৭ জুলাই, ২০২১