করোনায় ব্রিটেনে ধূমপান ছাড়লো ১০ লাখ মানুষ
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে গত চার মাসে ব্রিটেনে ১০ লাখেরও বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। প্রবীণদের চেয়ে অল্প বয়স্ক লোকেরা অধিক হারে এই অভ্যাসটি ত্যাগ করেছেন বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে।
অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থা এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) জরিপে এ তথ্য উঠে এসেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ১০ হাজারেরও বেশি মানুষের ওপর চালানো ওই গবেষণার ফলাফলে জানা গেছে, করোনাভাইরাসের কারণেই ধূমপান ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ৪১ ভাগ মানুষ। তাদের মধ্যে ৫০ বছর বয়সীদের তুলনায় ১৬-২৯ বছর বয়স্ক তরুণ-যুবকদের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
তারা জানান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, লকডাউনের কারণে তামাক কিনতে না পারা এবং সামাজিক মেলামেশার সুযোগের অভাব এ রকম ইতিবাচক কাজে সহায়ক ছিল।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক জরিপেও দেখা গিয়েছে ২০০৭ সালে তাদের জরিপ শুরুর পর এ বছরের জুন মাস পর্যন্ত পূর্ববর্তী এক বছরে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী