১৬ জুলাই, ২০২০ ১০:৩৩ এএম

কাশিয়ানীতে করোনায় দুই জনের মৃত্যু

কাশিয়ানীতে করোনায় দুই জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে মারা যান তারা।  

কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা (৪৮) খুলনা করোনা হাসপাতালে রাত ৯টার দিকে মারা যান। অন্য দিকে পোনাগ্রামের নিজবাড়িতে রাত ১১টার দিকে মারা যান কাশিয়ানী সদরের ওষুধ ব্যবসায়ী মাহফুজ মোল্লা (৬০)।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ১২ জুলাই রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার শরীরে করোনা শনাক্ত হয়। এ দিনই তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে স্বজনরা তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাত ৯টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ গণমাধ্যমকে জানান, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনের ওষুধ ব্যবসায়ী পোনা গ্রামের মাহফুজ মোল্লার শরীরে বুধবার করোনা শনাক্ত হয়।

রাত ১১টার দিকে পোনাগ্রামের নিজবাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই বাড়িতে তিনি মারা যান। 

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে কাশিয়ানীর দু’ জনের মৃত্যু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক