১৬ জুলাই, ২০২০ ১১:৫২ এএম

মধ্যপ্রাচ্যে করোনায় ৮৯৫ বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যে করোনায় ৮৯৫ বাংলাদেশির মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসে বাংলাদেশিদের আক্রান্ত এবং মৃত্যুর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ১৪ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৫ জন বাংলাদেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যের জোটভুক্ত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোতে মোট ৩ হাজার ৫০৪ জন করোনায় মারা গেছেন। তাদের প্রায় ২৫ ভাগই বাংলাদেশের নাগরিক।

এর মধ্যে শুধু সৌদি আরবেই মারা গেছেন ৬২১ জন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৩০ জন, কুয়েতে ৭৫ জন, ওমানে ৩০ জন, কাতারে ২৪ জন ও বাহরাইনে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটার জানায়, এ সময়ে জিসিসি জোটভুক্ত দেশগুলোতে কমপক্ষে ৩৩ হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবে প্রায় ১৭ হাজার, কাতারে ৬ হাজার, কুয়েতে প্রায় ৫ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, ওমানে ৩ হাজার ও বাহরাইনে ১ হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের কর্মীরা গাদাগাদি করে ডরমিটরিতে থাকতে বাধ্য হন। এতে সংক্রমণ রোধ করা যাচ্ছে না। পাশাপাশি স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করার বিষয়টিও রয়েছে। এছাড়া করোনার কারণে চাকরি হারানো নিয়ে অনিশ্চয়তা তাঁদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তুলেছে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশহুদ আহমেদ বলেন, মাঝখানে বিধিনিষেধ কিছুটা শিথিল করায় কাতারে সংক্রমণ বেড়ে যায়। করোনায় মারা যাওয়া বাংলাদেশিদের বড় একটি অংশের শারীরিক সমস্যাও ছিল। করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশি কর্মীদের অনেকে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিসহ নানান শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

মধ্যপ্রাচ্যের ৬ দেশের মধ্যে এ পর্যন্ত সৌদি আরবে ৬২১ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩০ জন, কুয়েতে ৭৫ জন, ওমানে ৩০ জন, কাতারে ২৪ জন ও বাহরাইনে ১৫ জন। অর্থাৎ জিসিসিভুক্ত ছয় দেশে এ পর্যন্ত মারা গেছেন ৮৯৫ জন।

এর বাইরে করোনায় যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন এবং ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন। অর্থাৎ এই ১৪ দেশে ৬২৭ জন বাংলাদেশি করোনায় মারা গেছেন। সব মিলিয়ে বিশ্বের ২০ দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫২২ বাংলাদেশির।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক