১১ জুলাই, ২০২০ ০২:৩৭ পিএম

করোনায় ঝরলো আরও ৩০ জনের প্রাণ

করোনায় ঝরলো আরও ৩০ জনের প্রাণ
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৩০৫ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৬৮৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮১ হাজার ১২৯ জনে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৪৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নয় লাখ ২৯ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন পরীক্ষায় আরও দুই হাজার ৬৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট এক লাখ ৮১ হাজার ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট দুই হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬২৮ জন। ফলে মোট ৮৮ হাজার ৩৪ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক