করোনা: বিএসএমএমইউতে পাঁচশ’ ও ঢামেকে ৫০ জন চিকিৎসককে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা যথাযথভাবে পরিচালনা ও চলমান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে পাঁচশ’ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ৫০ জন মেডিকেল অফিসার পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পার-৩ অধিশাখা) উপসচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড রোগীদের চিকিৎসা যথাযথভাবে পরিচালনার জন্য মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদে ৫০০ (পাঁচশত) জন চিকিৎসক পদায়ন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা কার্যক্রম শুরুসহ চলমান করোনা চিকিৎসা অব্যাহত রাখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদে ৫০ (পঞ্চাশ) জন চিকিৎসক পদায়নের অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেলে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্য হতে যথাসম্ভব মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করে এর অনুলিপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪