০৩ জুলাই, ২০২০ ১১:৫১ এএম

নয় চিকিৎসকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

নয় চিকিৎসকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

মেডিভয়েস রিপোর্ট: সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নয়জন চিকিৎসক। এর মধ্যে পেডিয়াট্রিক্স বিভাগে দুই জন, চর্ম ও যৌনতে দুই জন এবং মাইক্রোবায়োলজি, অফথালমোলজি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি ও অ্যানেস্থেসিওলজিতে একজন করে চিকিৎসক রয়েছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পবিরার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রজ্ঞাপনে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন পেডিয়াট্রিক্স বিভাগের ডা. রাহাত বিন হাবিব ও ডা. মো. কবিরুল ইসলাম। তাদের কে যথাক্রমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং খুলনা মেডিকেল কলেজে সহকারি অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

চর্ম ও যৌন বিভাগে পদোন্নতি পাওয়া দুইজন হলেন ডা. মো. সোহেল হায়দার ও ডা. মো. রাজু আহমেদ। তাদের কে যথাক্রমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজে সহকারি অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া অন্যান্য চিকিৎসকরা হলেন মাইক্রোবায়োলজির ডা. মোছা. খসরুবা পারভীন, অফথালমোলজির ডা. তানজিলা হোসেন, আর্থোপেডিক সার্জারির ডা. মো. রফিকুল ইসলাম খান, পেডিয়াট্রিক নিউরোলজির ডা. নাজমুল হক এবং অ্যানেস্থেসিওলজির ডা. মো. আশরাফুল ইসলাম। তাদেরকে যথাক্রামে খুলনা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হাসপাতালে সহকারি অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জরি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১১ জুলাইয়ের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১২ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক