২৯ জুন, ২০২০ ০২:২৮ পিএম

হৃদরোগে ডা. তমিজুল আহসান রতনের মৃত্যু

হৃদরোগে ডা. তমিজুল আহসান রতনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত দন্ত চিকিৎসক ডা. সৈয়দ তমিজুল আহসান রতনের (৬৩) মৃত্যু হয়েছে। তিনি রতন'স ডেন্টালের স্বত্তাধিকারী ও বাংলাদেশের আধুনিক ডেন্টিস্ট্রির দিকপাল হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার (২৯ জুন) সকাল ৮টা ২২ মিনিটে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রতন’স ডেন্টালের মালিক ছিলেন ডা. তমিজুল আহসান রতন। তিনি বাংলাদেশে আধুনিক ডেন্টিস্ট্রির অন্যতম দিকপাল ছিলেন।

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) ডা. আরএম সামিউল হাসান বলেন, ‘গতকাল সকালে ডা. তমিজুল আহসান রতন আমাদের হাসপাতালে ভর্তি হন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

  ঘটনা প্রবাহ : চিকিৎসক
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক