করোনা: সংসদে চিকিৎসকদের জন্য প্রধানমন্ত্রীর দোয়া
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসারত ও মৃত্যুবরণকারী চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় উপস্থিত সকলের কাছে করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই প্রাণঘাতী বৈশ্বিক মহামারির হাত থেকে দেশবাসী ও বিশ্ববাসী যেন মুক্তি পান। চিকিৎসাধীনরা যেন সুস্থ হয়ে ওঠেন।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারির কারণে জাতি একটি ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এই সমস্যা। তবে দেশের সব ধরনের মানুষ যাতে উপকৃত হয় এজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবারের বাজেটে আমরা স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনার মহাদুযোর্গের কারণে আজকে বিশ্ব অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি চার দশমিক ৯ শতাংশ সংকুচিত হবে বলে প্রাক্কলন দিয়েছে। করোনার প্রভাবে বিশ্বব্যাপী ১৯ কোটি ৫০ লাখ কর্মীর চাকরি হ্রাস, বৈশ্বিক এফডিআই প্রবাহ ৫ থেকে ১৫ শতাংশ হ্রাস এবং বৈশ্বিক রেমিটেন্স ২০ শতাংশ হ্রাস পাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে একটি বাজেট প্রণয়ন করেছি। এই বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ ছিল। এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে ধন্যবাদ জানাই।
সাধারণ ছুটির মধ্যে বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্তরা অক্লান্ত পরিশ্রম করেছেন বলেও জানান শেখ হাসিনা।
-
২১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
-
০৪ জুন, ২০২৬
-
০৭ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬