২৮ জুন, ২০২০ ০২:৩৯ পিএম
করোনায় ঝরলো আরও ৪৩ জনের প্রাণ
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৭৩৮ জন। এ সময়ে আরও তিন হাজার ৮০৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
আজ রোববার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে করোনা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪০৭ জন। এ নিয়ে মোট এখন ৫৫ হাজার ৭২৭ জন রোগী সুস্থ হয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন