২৮ জুন, ২০২০ ০৪:৩৮ পিএম

স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ওবায়দুল কাদের

স্বাস্থ্য খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতের দুর্নীতি সহ্য করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। অপরাধী দলীয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। 

আজ রোববার (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। শুধু স্বাস্থ্য খাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে অটল। অপরাধী দলীয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না।

সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করতে হবে। শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার করোনার এই সংকট সময়ে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বাড়াতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সরকারি দলের এই নেতা বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় তাঁদের সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক পরামর্শ পেতে টেলিমেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করেন তিনি।

মৃত্যুর তিন ঘণ্টা পর মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই উল্লেখ করে করোনা আক্রান্তদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনার সংক্রমণে কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়। মা-বাবা কিংবা স্বামী স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। মৃত্যুর পর কেউ কাছে আসছে না, এ এক করুন মর্মস্পর্শী বিষয়। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে আপনজনের দাফন করা যায় বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও ব্রিফিংয়ে করোনা পারিস্থিতি মোকাবেলা ও করোনা রোগী শনাক্তে সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক