করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬৮
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৬৬১ জন। এ সময়ে আরও তিন হাজার ৮৬৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ত্রিশ হাজার ৪৭৪ জন।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে করোনা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে মোট এখন ৫৩ হাজার ১৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ১,৬৬১ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃতের সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৬৬৫ জন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪