২১ জুন, ২০২০ ০৫:০৯ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা ফেরদৌসকে বদলি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা ফেরদৌসকে বদলি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা ফেরদৌসকে বদলি করা হয়েছে। তাকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এ বিষয়ে রোববার বিকালে জানতে চাইলে উপসচিব শামীমা ফেরদৌস মেডিভয়েসকে বলেন, ‘এখনও অর্ডারটা দেখিনি। এখানে (স্বাস্থ্যমন্ত্রণায়ের উপসচিব হিসেবে) ৬ মাস ছিলাম। সরকারি চাকরি সরকার যেখানে দেবে সেখানেই যেতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়ার কিছু নাই। করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে এই মন্ত্রণালয়ে কাজ করেছি। সরকারের আদেশ পালন করাই আমাদের কাজ’। 

শামীমা ফেরদৌস রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে সমাজকল্যাণে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।

এর আগে গত ৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয় এবং গত ১৮ জুন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়।

এরও আগে গত ৪ জুন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়। এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানকে তার স্থলাভিষিক্ত করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জনপ্রশাসন মন্ত্রণালয়
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক