১১ মার্চ, ২০২৪ ১০:২২ পিএম

মঙ্গলবার থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে

মঙ্গলবার থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
রোজা উপলক্ষ্যে সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস। এবার রোজা উপলক্ষ্যে সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিসভা। এরপর গত ৩ মার্চ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, বাংলাদেশের আকাশে আজ (সোমবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সন্ধ্যা ৭টার দিকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান চাঁদ দেখা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জনপ্রশাসন মন্ত্রণালয়
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক