আট মেডিকেলের ডেন্টাল ইউনিটে স্থায়ীভাবে ১৫২টি পদসৃজনের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: স্থায়ীভাবে সরকারি আট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ১২টি বিভাগে ১৫২টি পদসৃজনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘‘উপর্যুক্ত বিষয়ে সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে আটটি (রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ, এম এ জি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা) সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে ১৫২টি পদ স্থায়ীভাবে নিম্নবর্ণিত শর্তে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’’
১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতনস্কেল ভেটিং করে নিতে হবে।
৩. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে।
৪. পদ সৃজনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে।
৫. ক্যাডার পদ স্থায়ীভাবে সৃজিত হবে এবং সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলের সিডিউলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনয়ন করতে হবে।
৬. ক্যাডার সিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি প্রদান করা যাবে না।
৭. পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রদত্ত সকল শর্ত চূড়ান্ত জিওতে আবশিকভাবে উল্লেখ করতে হবে।
-
২১ মে, ২০২৬
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
০৪ জুন, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪
-
১৭ জানুয়ারী, ২০২৪