২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫
বিমানে থাকা রোগীসহ পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উত্তর নেভাডার পার্বত্য এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা রোগীসহ পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবাকারী প্রতিষ্ঠান কেয়ার ফ্লাইট জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী ও একজন রোগীর পরিবারের সদস্য ছিলেন।

কোম্পানিটির প্রেসিডেন্ট ও সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস বলেন, ‘গতকাল শনিবার বিকেলে নিহত পাঁচজনের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

লিয়ন কাউন্টির কিছু অংশসহ নেভাডার বিস্তীর্ণ অংশের জন্য রেনোর জাতীয় আবহাওয়া পরিষেবাকর্তৃক জারি করা শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ও রবিবার ভোর ৪টার মধ্যে ভারী তুষারপাত, ৬৫ মাইল বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিলো।

সূত্র- ইউএনবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও