বামোস নেতাদের সঙ্গে বিভিন্ন ডেন্টাল কলেজের ওএমএস প্রধানদের মতবিনিময়
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ এসোসিয়েশন অব ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন্স (বামোস) নেতাদের সঙ্গে বিভিন্ন ডেন্টাল কলেজ এবং ইউনিটের ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর এক রেস্টুরেন্টে এ মতবিবিনয় সভা হয়।
এতে সদ্য গঠিত বামোসের আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বামোসের সদস্য সচিব ডা. সাইফুল আযম রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রেজাউল হক, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. নুরুল আমিন, বিএমইউ ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থসহ নেতৃবৃন্দ।
মতবিবিনয় সভায় সারাদেশের নবীন এবং প্রবীণ ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের অধিকার আদায়, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম, ন্যাশনাল সায়েন্টিফিক সেমিনারসহ নানা বিষয়ে আলোচনা হয়।
ডা. সাইফুল আযম রঞ্জুর পরিচালনায় সভায় আগামী ৯ মে নবীন ওএমএস সার্জনদের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বামোসের সদস্যপদ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এমইউ/