৪০তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন চলতি মাসে
মেডিভয়েস রিপোর্ট: চার বছরের বেশি সময় ধরে বিভিন্ন কার্যক্রম চলার পর চলতি মাসেই ৪০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, মাঠপর্যায় থেকে প্রায় সব প্রতিবেদন মন্ত্রণালয়ে এসেছে। এ মাসের মধ্যেই ৪০তম বিসিএসে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। চার বছর এক মাস আগে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু এখনও এই বিসিএসের কার্যক্রম শেষ হয়নি।
জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের (ভেরিফিকেশন) সব প্রতিবেদন এখনও তারা হাতে পায়নি। এ কারণে নিয়োগ দিতে দেরি হচ্ছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে অন্যান্য বিসিএসে আরো বেশি সময় লেগেছে। এবার তারা কম সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের কাজ মাঠপর্যায়ে শেষ দিকে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা যাবে। এ জন্য আমাদের কর্মকর্তারা সময়ের চেয়েও বেশি সময় ধরে কাজ করছেন।’
-
২৬ নভেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১০ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫