১৬৬৩ চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৬৬৩ জন চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘দ্যা বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুইটমেন্ট রুলস ১৯৮১’ সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ জুন ২০২২ তারিখের এস আর ও নং-১১৩ এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের ৫৪.০০.০০০০.১৪৮.২২.০০১.২১-৫১১ প্রজ্ঞাপন মোতাবেক ১৬৬৩ জন চিকিৎসক বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (পার), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৩ মে, ২০২৬
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৪ অক্টোবর, ২০২৫
-
২৩ অক্টোবর, ২০২৫
-
২১ অক্টোবর, ২০২৫
-
২১ অক্টোবর, ২০২৫