গণস্বাস্থ্যের কিট: আজও প্রতিবেদন দিচ্ছে না বিএসএমএমইউ
মেডিভয়েস ডেস্ক: প্রযুক্তিগত সমস্যার কারণে আজও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দিচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এর আগে গত ৯ জুন (মঙ্গলবার) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও একই কারণে ওই দিন জমা দেওয়া হয়নি। এর ফলে কিটের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় এর মাধ্যমে নমুনা পরীক্ষায় যাওয়ার অপেক্ষার পালা বাড়ছে গণস্বাস্থ্য কেন্দ্রের।
বিএসএমএমইউ কর্তপক্ষ জানিয়েছে, আগামী ১৭ জুন বা ১৮ জুনের মধ্যে কিটের প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কাজ গোছাতে আরও একটু সময় লাগছে। এ সম্পর্কিত কমিটি আগামী ১৭ জুন বা ১৮ জুনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কিটের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে।’
এ প্রসঙ্গে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ‘আমরা পরীক্ষার জন্য কিট জমা দিয়েছি। এখন বাকিটা তাদের মর্জি (দ্রুত কিটের পরীক্ষা সম্পন্ন করা)।’
গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করার জন্য বিএসএমএমইউ’র মাধ্যমে ট্রায়াল দেওয়ার অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এসময় সংস্থাটির দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রায়াল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকেলে ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কিট গ্রহণের জন্য যায়। তবে আমন্ত্রণ জানানোর পরও গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। পরে পরীক্ষার অনুমতি দেয় ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
-
২৩ অগাস্ট, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৪
-
১১ এপ্রিল, ২০২৩
-
১০ এপ্রিল, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২১
-
০৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১৫ অগাস্ট, ২০২০
-
০৮ অগাস্ট, ২০২০
-
২৭ জুলাই, ২০২০