করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার।
শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।
কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় কামরুন্নাহারের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫