ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত
মেডিভয়েস রিপোট: মরণব্যাধী করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার (১৩ জুন) সকালে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তাঁর করোনা নেগেটিভ পাওয়া গেছে।
গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ করোনামুক্ত। তিনি ভাইরাস নেগেটিভ এবং এন্টিবডি পজিটিভ। এখন তিনি সুস্থ। গতকালই তাঁকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে।
ড. বিজন আরও বলেন, গতকাল উনি নমুনা পাঠিয়েছিলেন। আজ সকাল ৭টার দিকে পরীক্ষা করেছি। এখন উনি খুব দুর্বল। তার বিশ্রাম দরকার। তাই তিনি আরও ৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। অফিসিয়াল কাজ-কাম করতে পারবেন না। একদম রেস্ট।
গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত করোনা শনাক্তে র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা ২৯ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে সংক্রমিত।
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক মামুন মুস্তাফি, অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪