করোনা আক্রান্ত নাসিমের ব্রেইন স্ট্রোক, অবস্থার অবনতি
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম ব্রেইন স্ট্রোক করেছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছে পরিবার।
শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টায় তার ব্রেন স্ট্রোক হয়। বর্তমানে নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছেন। গতকালই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। অতিরিক্ত সতর্কতা হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়। কিন্তু আজ ভোর সাড়ে ৫টায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালের চিকিৎসকরা তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
নাসিমের ছেলে তানভীর শাকিল জয় শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করেছে, এখন অপারেশন চলছে।
প্রসঙ্গত, রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪