০৫ জুন, ২০২০ ০২:২০ পিএম

করোনা: ফুলবাড়িয়া কর্মচারী হাসপাতালে সরকারি কর্মজীবীদের চিকিৎসার সুযোগ

করোনা: ফুলবাড়িয়া কর্মচারী হাসপাতালে সরকারি কর্মজীবীদের চিকিৎসার সুযোগ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় হেল্পলাইন সার্ভিস চালু করেছে সরকার। রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে চালুকৃত এ সার্ভিসে করোনা আক্রান্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া, ঢাকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহযোগীতার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা ও কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:

নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী:

মো: দিদারুল ইসলাম (৭৯৫১), উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় (সংযুক্ত সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা)। অফিস: ০১৪০৪৪৩০৮১৮, ব্যক্তিগত: ০১৮১৮০৩৩০১৭, ই-মেইল: [email protected]

কন্ট্রোল রুম (হাসপাতাল):

১/ ডা. নাজনীন জামান, সিনিয়র কনসালটেন্ট, এনেসথেসিয়া, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা। মোবাইল: ০১৯১১৩৯৯৭৯৩ 

২/ ডা. হাসিবুল ইসলাম, মেডিকেল অফিসার, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা। মোবাইল: ০১৭২১১৯২৯৯৩ 

৩/ ডা. ফারহানা সুলতানা, মেডিকেল অফিসার, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা মোবাইল: ০১৭৪৮৬৪২৩৩৬ 
কন্ট্রোল রুম (হাসপাতাল) 

৪/ সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকার কন্ট্রোল রুম। মোবাইল: ০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: [email protected] 

এছাড়াও বিশেষ প্রয়োজনে সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (অতিরিক্ত সচিব) মুহ: মাহবুবর রহমানের সাথেও যোগাযোগ করা যেতে পারে। মোবাইল: ০১৭১৫৬৩৫৯০৫

► বিজ্ঞপ্তি

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক