০৫ জুন, ২০২০ ১১:২৪ এএম

আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম: স্বাস্থ্য ডিজি

আমিও করোনা আক্রান্ত হয়েছিলাম: স্বাস্থ্য ডিজি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ‘করোনা ট্রেসার বিডি’ নামের একটি অ্যাপের উদ্বোধনীতে নিজের মুখেই তিনি সেই তথ্য জানিয়েছেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। সাধারণত যারা সংক্রমিত হয়, তাদের সবাইকে আমি রোগী বলি না, তারা কোভিড সংক্রমিত ব্যক্তি। কিন্তু আমি একজন রোগী ছিলাম এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

তিনি আরো বলেন, একজন হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর যে অভিজ্ঞতা হয়, সেগুলোও আমি সঞ্চয় করেছি। মানুষকে ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে। তবে এটা সত্য, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না কার করোনা হবে আর কার হবে না।

গত ১২ মে থেকে স্বাস্থ্য অধিদপ্তরে আসছিলেন না আবুল কালাম আজাদ। সে সময় জানিয়েছিলেন, অসুস্থ থাকায় বাড়িতে বিশ্রামে আছেন তিনি।

সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোভিড-১৯ আক্রান্ত কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর তখন প্রকাশ হয়েছিল। তবে বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা স্বাস্থ্য অধিদপ্তর বা মহাপরিচালক দেননি।

জানা যায়, ২০ দিন পর গত ১ জুন মহাখালীতে নিজ কার্যালয়ে যান অধ্যাপক আজাদ। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন তিনি।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক