০৫ জুন, ২০২০ ১০:২৭ এএম

করোনায় ইউরোলজিস্ট অধ্যাপক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু

করোনায় ইউরোলজিস্ট অধ্যাপক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিএসএমএমইউ'র ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। এছাড়াও আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন। আর মৃত্যুর সংখ্যা ৭৮১ জন।

বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৩ হাজার ১৪২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জন।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক