০৩ জুন, ২০২০ ০২:৪২ পিএম

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৯৫

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৯৫
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও দুই হাজার ৬৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ১৪০ জনে।

আজ বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ৫০টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন পরীক্ষায় আরও দুই হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট ১১ হাজার ৫৯০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। মারা গেছেন ৭৪৬ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৮৫ হাজার ৯০২ জন। মৃতের সংখ্যা তিন লাখ ৮০ হাজার ৩৮৪ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ৯৭৬ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক