করোনা মোকাবেলায় ৬ হাসপাতালকে ৫ লাখ ইউরো দান মেসির
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বিপর্যস্ত আর্জেন্টিনা হাসপাতালগুলো। অন্যান্য দেশের মতো ফুটবলপাগল এই দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৫। এমন পরিস্থিতিতে নিজ দেশের ৬টি হাসপাতালের জন্য বড় অঙ্কের অর্থ দান করলেন লিওনেল মেসি।
মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নিজের দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ এর মাধ্যমে আর্জেন্টিনার করোনা তহবিলে ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৫ কোটি টাকা) দান করেছেন মেসি। মেসির এই অর্থ ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব নিয়েছে 'ক্যাসা গারাহান' নামের ফাউন্ডেশন।
এ ব্যাপারে 'ক্যাসা গারাহান' জানিয়েছে, মেসির দেওয়া অর্থ দিয়ে করোনাযুদ্ধের সামনের সারির যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী ও তাদের কর্মস্থল তথা হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সরঞ্জাম কেনা হবে।
জানা গেছে, মেসির টাকায় আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও সান্তা ফে রাজ্যের ৬টি হাসপাতালে করোনায় আক্রান্তদের সকল চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া তাঁর টাকায় হাসপাতালগুলোতে অক্সিজেন ট্যাংক, শ্বাসযন্ত্র, পিপিই, মাস্ক, গ্লাভস ইত্যাদি কেনা হবে।
এর আগেও বার্সেলোনার একটি হাসপাতালকে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) দান করেছিলেন লিওনেল মেসি। ওই টাকায় হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ভাইরাসের প্রতিষেধক বের করতে গবেষণাও করা হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা