০৯ মে, ২০২০ ১১:১৮ এএম

বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত

বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় চিকিৎসক ও পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসক ঢাকা ফেরত বলে জানা গেছে। এ নিয়ে বগুড়ায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

শনিবার (৯ মে) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮ মে নতুন করে যে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে তাদের মধ্যে মাত্র একজনের বগুড়া শহরের বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই।

বগুড়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিাকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে জেলার মোট ১৮৯টি নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পূর্বে করোনা আক্রান্ত দুই রোগীর এবং নতুন করে ৫ জনেরসহ ৭টি পজিটিভ আসে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকাফেরত ৪ করোনা আক্রান্তদের মধ্যে ২৭ বছর বয়সী এক চিকিৎসকের বাড়ি শহরের নারুলী উত্তরপাড়া। তিনি গত ৫ মে ঢাকা থেকে বগুড়া আসেন এবং ওইদিনই নমুনা দেন। একইদিন শহরের কৈগাড়ি এলাকার ৩০ বছর বয়সী যে গৃহবধূর নমুনা নেওয়া হয় তিনিও করোনা পজিটিভ। ঢাকাফেরত অন্য দু’জনের একজন পুলিশের এএসআইয়ের বাড়ি শহরের কলোনী এলাকায়। ৩৯ বছরের ওই পুলিশ সদস্য গত ৩ মে ঢাকা থেকে ফেরেন এবং ৪ দিনের মাথায় ৭ মে নমুনা দেন। অপর ব্যক্তির বাড়ি জেলার শাজাহানপুর উপজেলার মন্ডলপাড়ায়। পেশায় ইজিবাইক চালক ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি ১০ দিন আগে ঢাকা থেকে ফেরেন। তার নমুনা গত ৫ মে সংগ্রহ করা হয়। করোনা পজিটিভ পঞ্চম ব্যক্তির বাড়ি বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়। স্থানীয় একটি ছ’মিলে কর্মরত ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নমুনা গত ৭ মে সংগ্রহ করা হয়।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ইতোপূর্বে করোনা আক্রান্ত দুই রোগীর আরেক দফা নমুনা পরীক্ষার ফলাফলও শুক্রবার পজিটিভ এসেছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক