০৭ মে, ২০২০ ০৬:১৮ পিএম

মৌলভীবাজার সদর হাসপাতাল সাময়িক বন্ধ

মৌলভীবাজার সদর হাসপাতাল সাময়িক বন্ধ

মেডিভয়েস ডেস্ক: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, এ ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে- এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত বুধবার এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

তবে জরুরি বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ হাল থাকবে।

হাসপাতাল বন্ধের সময়ে নির্দেশনার মধ্যে রয়েছে- করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা যাবে না। বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং অপারেশন বন্ধ থাকবে। জরুরি সেবা প্রদানকারীরা থাকা-খাওয়ার নির্ধারিত স্থানে অবস্থান করে জরুরি সেবা দেবেন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার খবরের দায়িত্ব দুজন চিকিৎসক পালন করবেন। পরপর তিন দিন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক