২৯ অক্টোবর, ২০২৬ ০৭:৩১ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৫

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত ও নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সম্মিলিত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৫ জনে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৪ জনের শরীরে। এতে ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।

এদিকে, উল্লিখিত সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক