২৯ অক্টোবর, ২০২৬ ০৭:০২ পিএম

কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত ২৭ লাখ টাকার সিগারেট জব্দ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের তিনটি এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব ফাঁকি প্রতিরোধে কক্সবাজারের চকরিয়া, সদর উপজেলা ও টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযানে অংশ নেয়।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ‘মার্বেল’ ব্র্যান্ডের ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। 

এসব সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, রাজস্ব ফাঁকি শনাক্ত, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক