২৯ অক্টোবর, ২০২৬ ০৭:৩৭ পিএম

রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, চট্টগ্রামে হোটেল জামানকে তিন লাখ টাকা জরিমানা

রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, চট্টগ্রামে হোটেল জামানকে তিন লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রান্নাঘরে তেলাপোকার অবাধ বিচরণ, নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মল এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়ায় এই দণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অনিয়মের সত্যতা পেয়ে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩৩ ধারায় জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টটির রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন। সেখানকার মেঝে ছিল ভাঙা এবং ময়লা ফেলার জন্য ব্যবহৃত ডাস্টবিনগুলো ছিল ঢাকনাবিহীন।

এ ছাড়া নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্রতে ময়লা এবং খাবার তৈরির কাজে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফ্রিজে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ পুডিং।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, চকবাজারের জামান রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাদ্য প্রস্তুতের পরিবেশ ও সরঞ্জামে গুরুতর সব অনিয়ম পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক