ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মেডিভয়েস রিপোর্ট: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম আনাদোল’র তথ্যমতে, ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৩ মিনিটে দেশটির উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে এ ভূমিকম্প হয়।
শক্তিশালী এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে। গভীর তলদেশে উৎপত্তি হওয়ায় এবং শক্তিশালী মাত্রা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ভূকম্পনপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।
তবে আজকের এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
জেএইচ/
-
১৭ ঘন্টা আগে
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’