২৭ অগাস্ট, ২০২৬ ০৭:৪৫ পিএম

বিএসআরওর নতুন কমিটি: আহ্বায়ক ডা. ফরহাদ হালিম, সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ

বিএসআরওর নতুন কমিটি: আহ্বায়ক ডা. ফরহাদ হালিম, সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন (বাম দিক থেকে) । ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টসের (বিএসআরও) ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে আহ্বায়ক এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনকে সদস্যসচিব করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিএসআরওর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির সদস্যসচিব অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নর্থ ইস্ট ক্যানসার হাসপাতাল, সিলেটের অধ্যাপক অধ্যাপক ডা. মো. মোকলেস উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন, ল্যাবএইড ক্যানসার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. এ এফ এম কামাল উদ্দিন, অধ্যাপক ডা. আলিয়া শাহনাজ এবং অধ্যাপক ডা. শহীদা আলম।

কমিটির সদস্যরা হলেন—অধ্যাপক ডা. কাজী মনজুর কাদের, অধ্যাপক ডা. এহতেসামুল হক, ডা. রশিদ উন নবী, অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লা, অধ্যাপক ডা. মোহাম্মদ সৈয়দ হোসাইন, অধ্যাপক ডা. আশিম কুমার ঘোষ, অধ্যাপক ডা. আসমা সিদ্দিকা, অধ্যাপক ডা. মো. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ জয়, ডা. মোহাম্মদ আলী আসগর চৌধুরী, ডা. এ টি এম সাজ্জাদ হোসাইন, ডা. মোহাম্মদ মেহবুব আহসান রনি, ডা. আরমান রেজা চৌধুরী এবং লে. কর্নেল ডা. এস এম রোকনুজ্জামান।

বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস রেডিয়েশন অনকোলজি ও ক্যানসার চিকিৎসাসংক্রান্ত গবেষণা, জ্ঞান ও ক্লিনিক্যাল উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক