০৬ অগাস্ট, ২০২৬ ০৫:৩১ পিএম

বরিশাল বিভাগীয় স্বাস্থ্যের নতুন সহকারী পরিচালক ডা. মুনয়েম সাদ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্যের নতুন সহকারী পরিচালক ডা. মুনয়েম সাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল বিভাগীয়  স্বাস্থ্যের নতুন সহকারী পরিচালক (প্রশাসন) হয়েছেন ডা. আবদুল মুনয়েম সাদ। এর আগে বরিশাল তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ছিলেন।

মঙ্গলবার (৪ আগষ্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদকে  বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে এর আগের সহকারী পরিচালক ডা. মো. সাইফুল হাসানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত