১৫ জুলাই, ২০২৬ ১২:৩৮ পিএম

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে এ সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তায় লঘুচাপের কথা তুলে ধরে বলা হয়েছে, এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা। তবে পরের দিনও বঙ্গোপসাগরে সতর্ক থাকতে হবে।’

এ ছাড়া ঝড়ো হাওয়া কমলে বৃষ্টি বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত