১৪ জুলাই, ২০২৬ ০৪:২৮ পিএম

রামেক হাসপাতাল ১৩০০ শয্যায় উন্নীতকরণে অনুমোদন

রামেক হাসপাতাল ১৩০০ শয্যায় উন্নীতকরণে অনুমোদন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে (রামেক) ১২০০ শয্যা থেকে ১৩০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ১০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের ম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ১২০০ থেকে ১৩০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, হাসপাতালটিতে আইসিইউ ইউনিট স্থাপনের লক্ষ্যে এই শয্যা বৃদ্ধি ও সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

►চিঠি দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত