০৫ জুলাই, ২০২৬ ০৩:১৭ পিএম

হৃদরোগ হাসপাতালের রোগী ‘বেসরকারি ক্লিনিকে’ পাচারের অভিযোগে দালাল আটক

হৃদরোগ হাসপাতালের রোগী ‘বেসরকারি ক্লিনিকে’ পাচারের অভিযোগে দালাল আটক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

আজ রবিবার (৫ জুলাই) হাসপাতালের বহির্বিভাগে সামনে থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী পাচারের চেষ্টাকালে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।

আটকৃত ব্যক্তির নাম রিপন কাজী। জানা গেছে, বহির্বিভাগ এলাকায় সন্দেহজনকভাবে রোগীদের সঙ্গে যোগাযোগ করছিলেন রিপন কাজী। এ সময় তাকে একটি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার 
চেষ্টাকালে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা।

অভিযানে আনসার টহল দলের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য মো. অনিক শেখ অংশ নেন।

আনসার সদস্যরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তারা আরও জানান, এরপরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি হাসপাতালে দালালচক্রের তৎপরতা রোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত