ভেনেজুয়েলায় পর পর বড় দুই ভূমিকম্প: ১০ হাজারের অধিক নিহতের শঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: ভেনেজুয়েলায় সাত মাত্রার অধিক দুই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বুধবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চার মিনিটের দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দু’টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক দুই এবং সাত দশমিক পাঁচ।
এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধানারগার আছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর নির্ম ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি। ফলে নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।
গতকাল যে দিন ভূমিকম্প হয়, সে দিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়েই আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জেএইচ/
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
-
০৫ জানুয়ারী, ২০২৬
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৭ নভেম্বর, ২০২৫
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ