বিএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন তিন এমপি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের তিনজন সংসদ সদস্যকে (এমপি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মনোনয়ন প্রদান করেছেন।
আজ রোববার (১৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মনোনীত তিন এমপি হলেন, ঢাকা-১৯ আসনের সদস্য সদস্য (এমপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের ডা. মো. মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-২৯ এর এমপি ফাহিমা নাসরিন।
এতে বলা হয়েছে, তাদের এই মনোনয়ন বিএমইউ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সাথে সাথে বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে।
বর্তমানে বিএমইউ’র সিন্ডিকেট বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
এমআই/