সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জন্সের নতুন সভাপতি অধ্যাপক সাত্তার, সম্পাদক ডা. মিঠু
মেডিভয়েসে রিপোর্ট: বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. আবদুল করিম মিঠু।
গত ১২ মে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত অনুমোদিত হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. খবির উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ট্রেজারার ডা. মো. কাজী শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তফাজির রহমান রোকন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আজিজুল হক (মানিক), প্রকাশনা সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম সাইফ (সোহরাওয়ার্দী), সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. এনামুল হক এবং সাংস্কৃতিক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (ডিএমসি)।
এ ছাড়াও এক্স-অফিসিও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. এস এম খুরশিদ আলম মজুমদার এবং অধ্যাপক ডা. মোহাম্মদ আশিকুর রহমান ভুইয়া। কমিটিতে অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন অধ্যাপক ডা. মো. হাসান জাফর উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত রয়েছেন।
এ ছাড়াও সদস্য হয়েছেন অধ্যাপক ডা. মালেকা আফরোজ, অধ্যাপক ডা. তাপস চক্রবর্তী, ডা. মো. শফিউল্লাহ, অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, বিগ্রে. ডা. আলী আজাদ, অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. পারভেজ হুমায়ুন, ডা. মাসরুর রহমান, ডা. রাশেদুল ইসলাম, ডা. মো. খালিদ মাহমুদ, ডা. মোহাম্মদ হানিফ, ডা. মুনতাসির মাহবুব, ডা. মো. মাহবুবুল হক, ডা. ইফতেখারউল ইসলাম (মিশু), ডা. কে এম রেজাউল হক এবং ডা. মো. আশফাক হোসেন।
নবগঠিত কমিটি হেড অ্যান্ড নেক সার্জারি বিষয়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
কার্যনির্বাহী সভায় অধ্যাপক ডা. মুহাম্মদ আশেকুর রহমান ভূঞার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার। সভায় উপস্থিত সদস্যরা দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা নিরসন, সোসাইটিকে আরও গতিশীল করা এবং বিশ্বের অন্যান্য হেড-নেক সংগঠনের সাথে একাডেমিক ও সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটি অব অটো ল্যারিংরোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জনস অফ বাংলাদেশ আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. হাসান জাফর।
জেএইচ/এমইউ