১৯ মে, ২০২৬ ০৭:৩৯ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই জন ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে এক হাজার ২৬৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১৫ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১০ জন।

এখন পর্যন্ত অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা তেতাল্লিশ হাজার ৯৮৩ জন। এবং অদ্যবধি মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা চল্লিশ হাজার ৯০ জন।

এনএইচ/   

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত