১৩ মে, ২০২৬ ১১:৪৯ এএম

সহকারী অধ্যাপক হলেন ১৮ চিকিৎসক

সহকারী অধ্যাপক হলেন ১৮ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৮ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে এনাটমি বিভাগের ১৪ জন, ফিজিওলজি বিভাগের ৪ জন চিকিৎসক রয়েছেন।

এতে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ মের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ইমেইল [email protected] তে অবহিত করবেন।

এতে আরও বলা হয়, লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণ লিয়েন/প্রেষণ/শিক্ষা ও মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণ মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

►প্রজ্ঞাপন 

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত