০৭ মে, ২০২৬ ০৭:৩৫ পিএম

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি: আরও একজন গ্রেপ্তার

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি: আরও একজন গ্রেপ্তার
আটক সহকারী প্রকৌশলী মো. ইসমাইল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে (এসএসএইচ) মালামাল চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির আরও এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইসমাইল হাসপাতালটির সহকারী প্রকৌশলী পদে কর্মরত। এ নিয়ে এই ঘটনায় মোট চারজন ধরা পড়েছে। শাহবাগ থানার পরিদর্শক খোকন মিয়া (অপারেশন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির মামলায় বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শুক্রবার (৮ মে) তাকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গত ২০ এপ্রিল গভীর রাতে সুপার স্পেশালাইজড হাসপাতালে বেজমেন্ট থেকে চুরির ঘটনা ঘটে। একটি চক্র হাসপাতালের নির্মাণকাজের মালামাল লুট করে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ছয়টি পিকআপ ভ্যানে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা বলয় ডিঙিয়ে কার্টনে ভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, লুটপাটের মালামাল গুলশান কাঁচাবাজারে নিয়ে যাওয়া হয় বলে জানান পিকআপের চালক।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী বলেছেন বলেন, ‘২০২৩ সালে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর তখন হুন্দাই কোম্পানির অব্যবহৃত কিছু মালামাল ওরা রেখে যায়। নির্মাণকাজের কিছু ভাঙারি পর্যায়ের, যেমন—রড, ম্যাটালিক ও অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপত্র; যা তারা নিতে পারেনি। সেগুলো বেজমেন্টে স্টোরের মধ্যে ছিল। দেখতে পেলাম, এসব সামগ্রী কেউ কেউ অনুমতি ছাড়া নিয়ে গেছে।’

এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি চারটি পিকআপ ভ্যানে চুরির সত্যতা পায়। এরপরে ২৩ এপ্রিল চুরি হওয়া মালামাল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয় তিনজনকে। আটককৃতদের মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মো. মামুন ছিলেন। আটক অপরজন মো. মাসুম বিল্লাহ (৩৫) একজন গাড়িচালক।

গত ৩ মে রিমান্ড শেষে ওই তিন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত