৩০ এপ্রিল, ২০২৬ ০১:৫১ পিএম

চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. শাহজাহান আলী

চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. শাহজাহান আলী
ডা. মো. শাহজাহান আলী সরকার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান আলী সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মারা যান তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোবিন্দগঞ্জ ডক্টরস সোসাইটি।

পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি গাইবান্ধার চিকিৎসা অঙ্গনে একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। গোবিন্দগঞ্জের এই কৃতি সন্তানের মৃত্যুতে স্থানীয় চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোকবার্তায় গোবিন্দগঞ্জ ডক্টরস সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘ডা. মো. শাহজাহান আলী সরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতির। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

বার্তায় সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি ও অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক