১৩ এপ্রিল, ২০২৬ ০১:২৬ পিএম

ইপিআই পরিদর্শনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকর

ইপিআই পরিদর্শনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রুবেলা ও হামের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিদর্শনে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনার পর তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটিস্ক্যানের মাধ্যমে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস তাঁর চিকিৎসার খোঁজখবর রাখছেন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি হাসপাতালে গিয়ে তাঁকে দেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

ডা. শংকর প্রসাদ অধিকারীর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক