০৫ এপ্রিল, ২০২৬ ০৩:১১ পিএম
দগ্ধ রোগীদের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণে স্বাস্থ্য মহাপরিচালক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্টার: কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইট ফ্যাক্টরিতে অগ্নিদুর্ঘটনার ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা তদারকি করতে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
শনিবার (৪ এপ্রিল) রাত ১১টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে যান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আহত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পরিচালক ডা. সফিকুল আলম সুমন এবং সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান প্রমূখ।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত