০৪ এপ্রিল, ২০২৬ ০৬:৩০ পিএম

সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬

সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত শনাক্ত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৪ জনের মৃত্যু হল।

আজ শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এ ছাড়া ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬৪৭৬ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। অদ্যাবধি হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী। আর ছাড়পত্র পেয়েছে মোট ২ হাজার ৬৫৪ জন।

এর বাইরে গত ১৫ মার্চ থেকে মোট ১৬ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও ৯৮ জন।

এদিকে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে চিহ্নিত ৩০ উপজেলায় এই টিকাদান শুরু হবে। এগুলো হল— চাঁদপুরের সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি ও শরীয়তপুরের জাজিরা।

এছাড়া সচিবালয়ে গণমাধ্যমকে স্বাস্থ্য মন্ত্রী জানান, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই টিকা সারা দেশে দেওয়া হবে। যেসব শিশুকে অসুস্থ অবস্থায় টিকা দেওয়া হবে, তাদের হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে যারা সুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত