১৭ মার্চ, ২০২৬ ১২:৪৬ পিএম

ঈদের ছুটিতে খোলা থাকবে বিএমইউর বহির্বিভাগ

ঈদের ছুটিতে খোলা থাকবে বিএমইউর বহির্বিভাগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির মাঝেও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

দীর্ঘ ছুটির মধ্যেও আগামী বৃহস্পতিবার ( ১৯ মার্চ) এবং রোববার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। 

সোমবার (১৬ মার্চ)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিচালককে (হাসপাতাল) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে।

তবে এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সকল কার্যক্রম পুনরায় প্রচলিত নিয়মে শুরু হবে। ওইদিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'ঈদ পুনর্মিলনী ২০২৬' অনুষ্ঠিত হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত